Showing posts with label ভ্রমণের গল্প. Show all posts
Showing posts with label ভ্রমণের গল্প. Show all posts

পাতাল ভুবনেশ্বর ভ্রমণের গল্প

-১-
স্কন্দপুরাণের মানসখণ্ডে আছে, যে পাতালমণ্ডলে মানুষ দর্শন করতে আসবেন না যতদিন না বল্কল নামে একজন ভগবান মহাদেবকে লোকসমক্ষে নিয়ে আসবেন। বল্কল দেবাদিদেবের আরাধনা করার পরই এই গুহা সমস্ত মানুষের কাছে প্রবেশযোগ্য হবে। আমরা জানি না যে বল্কল নামে কোনও ব্যক্তি পাতাল ভুবনেশ্বরের এই গুহায় প্রথম প্রবেশ করে মহাদেবের আরাধনা করছিলেন কি না। আবার স্কন্দপুরাণের মানসখণ্ডেই বলা হয়েছে যে অযোধ্যার রাজা ঋতুপর্ণ নাকি প্রথম এই গুহায় প্রবেশ করেন। আমরা জানি যে পুরাণ আর ইতিহাস এমন ভাবে তালগোল পাকিয়ে আছে যে সত্য কি, ঠিক মত বলা খুবই কঠিন।